মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:০৭
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ইসরাইল সেনাবাহিনীতে নারীদের ওপর যৌন হয়রানি বেড়েছে

অনলাইন ডেস্ক  ইসরাইল সেনাবাহিনীতে নারী সহকর্মীদের ওপর যৌন হয়রানির ঘটনা বেড়েছে। বিগত কয়েক বছরের চেয়ে ২০২০ সালে এ যৌন হয়রানির পরিমাণ ২৪ শতাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে। শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

নিউজ পোর্টালটিতে সূতের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইল সেনাবাহিনীর জেন্ডার অ্যাফেয়ার্স অ্যাডভাইজর চিফ অব স্টাফ বিগ্রেডিয়ার জেনারেল ইয়াফাত ইয়েরুশালমি একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন। এতে দাবি করা হয় ২০২০ সালে ইসরাইল মিলিটারি পুলিশে ১৫৪২ টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। যা গত কয়েক বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

বিভিন্ন ইসরাইলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়, ২০১২ সাল থেকে প্রতি বছর এ যৌন হয়রানির ঘটনা বাড়ছে। কয়েকটি ঘটনায় নারীরা আইনি পদক্ষেপ নিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এই বিষয়টি উদ্বেগ ও বিপজ্জনক, ইসরাইলি সেনাবাহিনী এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।