শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:১০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

অ্যাটর্নি জেনারেলকে আওয়ামী লীগের উপ-কমিটি থেকে বাদ

ডেক্সরিপোর্ট  রাজনৈতিক সমালোচনার মুখে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটিতে সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, সুপ্রীম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ও একজন আইনজ্ঞ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলের বিভাগীয় উপ কমিটিগুলোতে কিছু বিশেষজ্ঞ সদস্য রাখার বিধান রয়েছে। এ ধরনের বিশেষজ্ঞ সদস্য দলের প্রাথমিক সদস্য নাও হতে পারেন। উপ-কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা দেশের সংবিধান ও প্রচলিত আইন, বিধি-বিধান ও প্রথা অনুসরণ করেছি। এতে আইন ও প্রচলিত প্রথার কোনো ব্যত্যয় ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা লক্ষ্য করেছি, অনেকে এ বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের উপ-কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেল পদ নিয়েও তারা সংবিধান ও আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং মনগড়া কথা বলছেন, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটিকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা এবং জনমানসে অ্যাটর্নি জেনারেল পদ নিয়েও যাতে বিতর্কের সৃষ্টি না হয় সেজন্য বিশেষজ্ঞ সদস্য হিসেবে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের পরিবর্তে সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।