শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

দুই মাছের দাম ৫৩ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১৪ কেজি ওজনের রুই ও ১০ কেজি ওজনের একটি আইড় মাছ ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার দৌলতদিয়া ও আরিচার পদ্মা নদী থেকে স্থানীয় জেলে কালীদাস হালদারের জালে ওই মাছ দুটি ধরা পড়ে। এর পর তিনি মাছ দুটি মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে বিক্রি করেন বলে জানা গেছে। এ সময় মাছ দুটি একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪ কেজির রুই মাছটি ২৫০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার এবং ১০ কেজির আইড় মাছটি ১৬০০ কেজি দরে মোট ১৬ হাজার টাকায় ক্রয় করেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মায় এখন মাঝেমধ্যে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আমি জেলে কালীদাস হালদারের কাছ থেকে মাছ দুটি ৫১ হাজার টাকায় ক্রয় করেছি। পরে ওই মাছ দুটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মায় ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাড়, বোয়াল, কাতল, রুইসহ নানান প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলেরা খুব খুশি।