রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বিমান বহরে যুক্ত হলো অত্যাধুনিক উড়োজাহাজ ‘আকাশতরী’

ডেস্ক রিপোর্ট  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো ‘আকাশতরী’ নামে আরেকটি নতুন উড়োজাহাজ। ড্যাশ-৮ মডেলের প্লেনটি বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে দেশে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘আকাশ তরী’।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর বিমানের বহরে যুক্ত হয়েছে। দ্বিতীয় ‘আকাশতরী’ যুক্ত হওয়ায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সংখ্যা ২০-এ দাঁড়ালো।

কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেস উড়োজাহাজটি তৈরি করেছে। কানাডার ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ায় বিমান অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের আরও উন্নত ইন-ফ্লাইট সেবা দিতে সক্ষম হবে।