সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৩২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ভর্তি ফরমের মূল্য কমানো সহ তিন দফা দাবী জানিয়ে উপাচার্য বরাবর রাবি ছাত্রলীগের স্মারক লিপি পেশ

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য কমানোর দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রলীগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেয়া স্মারকলিপিতে আরো তিন দফা দাবি জানানো হয়। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীকে যোগ্যতা অনুসারে ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া, প্রতি ইউনিটে ৩২ হাজার সিলেকশন পদ্ধতি বাতিল করা এবং নতুন বিভাগ খোলা।’

এসময় রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ফরমের মূল্য কমানোর দাবিতে গত বৃহস্পতিবার রাবি ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে।

গত রোববার একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীবৃন্দ। গত সোমবার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার একই দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীবৃন্দ।