শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১:০২
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

সবার সম্মিলিত প্রচেষ্টায় উন্নত দেশের কাতারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নত কাতারে বাংলাদেশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের খবরটি আমি ছোট বোন শেখ রেহানার কাছ থেকে আগে পেয়েছি।

শেখ হাসিনা বলেন, এ কৃতিত্ব এ দেশের আপামর জনসাধারণের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইলফলক অর্জন করতে পেরেছি। বাঙালি জাতির এক নগণ্য সেবক আমি। ঐতিহাসিক এই অর্জন দেশের তরুণ প্রজন্মের প্রতি উৎসর্গ করলাম।

তিনি আরও বলেন, আমাদের এই উত্তরণ এমন এক সময়ে ঘটলো যখন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আমরা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। বাংলাদেশের জন্য এ উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা।

সংবাদ সম্মেলনের শুরুতেই শেখ হাসিনা বলেন, আজ অবশ্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের একটি মহৎ এবং গৌরবোজ্জ্বল অর্জনের সুসংবাদ দেওয়ার জন্য।

এর আগে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন আ হ ম মুস্তফা কামাল