মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

শনিবার পাকিস্তানে আস্থা ভোট, হারলে ইমরানের পদত্যাগ

অনলাইন ডেস্ক  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ভোটে হারলে বিরোধী দলের চেয়ারে বসতে প্রস্তুত তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে।

আগামীকাল শনিবার পাকিস্তানের সংসদে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। এ ভোটে হারলে পদত্যাগ করতেই হবে ইমরান খানকে। তিনি এজন্য প্রস্তুত আছেন এমন কথাই আভাসে ইঙ্গিতে বোঝালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বুধবার সিনেট নির্বাচনে পাকিস্তানের অর্থমন্ত্রী আবদুল হাফিজ শাইকের অপ্রত্যাশিত পরাজয়ের পর আস্থা ভোট এখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খান। তিনি যে অর্থ রোজগারের জন্য রাজনীতিতে আসেননি, সেকথা মনে করিয়ে দিয়ে বলেন, শনিবারের আস্থা ভোটে হেরে গেলে মসনদ ছেড়ে দেবেন। তার অভিযোগ, টাকার সাহায্যে ভোট কেনাবেচা হচ্ছে সংসদে। আর তাদেরই রক্ষা করছে নির্বাচন কমিশন। ক্ষুব্ধ ইমরানকে বলতে শোনা যায়, আমাদের গণতন্ত্র নিয়ে এটা কী ধরনের রসিকতা হচ্ছে? এ কেমন গণতন্ত্র?

বছর তিনেক আগে ক্ষমতায় আসার পর এই প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে হেরেছেন পাকিস্তানের অর্থমন্ত্রীকে। এরপরই নিম্নকক্ষে আস্থা ভোটের মাধ্যমে নিজের শক্তি পরীক্ষা করতে চাইছেন ইমরান। হেরে গেলে গদি ছাড়তেও আপত্তি নেই তার।