সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৮
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

শপথ নিলেন তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া

অনলাইন ডেস্ক  তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন সামিয়া সুলুহু হাসান।

সংবিধান অনুসারে আগামী পাঁচ ব্ছর তিনি এ দায়িত্ব পালন করে যাবেন।

এর আগে অসুস্থতার দরুন তার পূর্বসূরি জন পোম্বে জোসেফ মাগুফুলি মারা গেছেন। যদিও তার মৃত্যু নিয়ে ঘনীভূত রহস্য রয়েছে।

রাজধানী দারুস সালামে শপথ অনুষ্ঠানে সামিয়া বলেন, আমি সামিয়া সুলুহু হাসান সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান রক্ষা ও মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করছি।

২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন সামিয়া।

৬১ বছর বসয়ী এই নারীকে মানুষ ভালোবেসে মামা সামিয়া নামে ডাকেন।

২০০০ সালে তিনি প্রথম আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে সাংবিধানিক পরিষদের ভাইস-চেয়ারপারসন হিসেবে প্রথম আলোচনায় আসেন সামিয়া।

দেশটির মাকামবা নামের এক এমপি বলেন, রাজনৈতিক নেতা হিসেবে সামিয়া দেশ পরিচালনায় যোগ্য। তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন এবং শান্ত মেজাজের।

ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলি-ওয়ার্ক জাওডির পরে তিনি আফ্রিকার দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান। আধা-স্বায়ত্তশাসিত দ্বীপ জানজাবির থেকে আসা সামিয়া তার ২০ বছরের রাজনৈতিক জীবনে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।