শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার দারিয়ারপুর উত্তরপাড়ার আজাদের ছেলে রাশেদুল (২৬), একই গ্রামের আজগড় আলীর ছেলে সাকিব (১৭) ও শক্তিপুর গ্রামের আমজাদের ছেলে অটোরিকশার চালক আশিক (২০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, ভোরে বাঘাবাড়ী ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে পথে যাত্রী তুলে শাহজাদপুরের দিকে আসছিল অটোরিকশাটি। পথে দ্বারিয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক ও দুই যাত্রী।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।