শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৪৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বোর্ডের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমার ছিলো: মাশরাফি

অনলাইন ডেস্ক  বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, একসময় দেশের গণমাধ্যম, জনগণের সমর্থন আমার ছিলো আমি চাইলে বোর্ডের বিপক্ষে যেতে পারতাম, বোর্ডের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমার ছিলো।

খেলাধুলা ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাশরাফি বলেন, শ্রীলঙ্কা সফরে সেই ব্যক্তি ( নাম প্রকাশে অনিচ্ছুক) তার সঙ্গে কথা বলার পরই তিনি বুঝতে পারেন তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

সেই অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা বলার পরই তিনি টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নেন। মাশরাফি বলেন, শ্রীলঙ্কা থেকে এসে ঠাণ্ডামাথায় আমি অবসর নিয়েছি। আমি মনে করি সেটাই আমার সঠিক সিদ্ধান্ত ছিলো। আমার ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বোর্ডের কারো সঙ্গেই কখনও আমার কোনো বিরোধ ঘটেনি।

সাবেক এই অধিনায়ক বলেন, আমি ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান রেখেছি। আমি এমন কোনো কথা বলেনি যেটা বোর্ডের সঙ্গে সাংঘর্ষিক হয়। আমি যেহেতু বোর্ডের বেতন নেই তাই আমি চাইনি বোর্ডের বিপক্ষে কোনো কথা বলতে। আমি আমার কষ্ট আমার ভিতরেই রেখে দিয়েছিলাম। এই সব চিন্তা করেই তখন আমি চুপ থেকেছি।