শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

দূতাবাসে ঢুকতে পারছি না: লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক  যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মিয়ানমার দূতাবাসের রাষ্ট্রদূত কিয়াও জর মিন বলেছেন, তাকে দূতাবাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বুধবার (৭ এপ্রিল) তিনি এ কথা বলেছেন বলে বৃহস্পতিবার (৮ এপ্রিল) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, কিয়াও জরের ডেপুটি মিয়ানমারের সামরিক সরকারের পক্ষে লন্ডন দূতাবাসের দায়িত্ব নিয়েছেন। এ ঘটনাকে কিয়াও জর ‘লন্ডনের মধ্যে এক ধরনের অভ্যুত্থান’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এ ধরণের অভ্যুত্থান সংঘটিত হতে পারে না।’

ছবিতে দেখা গেছে, লন্ডনের মেফেয়ার এলাকায় মিয়ানমারের দূতাবাসের সামনে মিন দাঁড়িয়ে আছেন এবং মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলছেন। গত মাসে অং সান সু চির মুক্তি দাবি করেছিলেন কিয়াও জর মিন। তিনি তখন বলেছিলেন, মিয়ানমার বিভক্ত হয়ে আছে এবং গৃহযুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, তার মন্তব্য দেশদ্রোহিতা নয়। তিনি মধ্যবর্তী অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেন মিন।