মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩০
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ফেসবুকে আপাতত নিষিদ্ধই থাকবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত নিষিদ্ধই থাকছেন ফেসবুকে। এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির ওভারসাইট বোর্ড। বুধবার (৫ মে) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে এই নিষেধাজ্ঞার সমালোচনা করে বোর্ড বলেছে, প্ল্যাটফর্মের অন্যান্য ব্যবহারকারীদের জন্য প্রয়োগবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত ফেসবুকের নেওয়া উচিত। এজন্য কর্তৃপক্ষকে ছয়মাস সময় দিয়েছে বোর্ড।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের সমালোচনা করে বোর্ড বলেছে, ফেসবুক সুস্পষ্ট মান ছাড়াই অযৌক্তিকভাবে একটি স্থায়ী স্থগিতাদেশ চাপিয়ে দিয়েছিল এবং সিদ্ধান্তটি পর্যালোচনা করা দরকার। ক্যাপিটল হিলে দাঙ্গার পর গত জানুয়ারিতে ফেইসবুক থেকে নিষিদ্ধ করা হয় ডোনাল্ড ট্রাম্পকে, যখন তিনি প্রেসিডেন্টের মেয়াদের একেবারে শেষ দিকে রয়েছেন। কোনো রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।

ওভারসাইট বোর্ড কী সিদ্ধান্ত দেয় তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই, কারণ ভবিষ্যতে রাষ্ট্রনেতারা নিয়ম ভাঙলে ফেইসবুক কেমন পদক্ষেপ নেবে, বোর্ডের সিদ্ধান্তেই তার ইংগিত মিলবে।