সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল

হামাসের রকেট হামলায় ইসরাইলি সেনাসহ নিহত ৬

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের হামলায় ইসরাইলের সেনাসদস্যসহ এ পর্যন্ত দেশটির ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার ইসরাইলের সংবাদমাধ্যম হারের্জট জানায়, মঙ্গলবার সীমান্ত থেকে হামাসের নিক্ষিপ্ত রকেট হামলায় ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইসরাইলের সেনাবাহিনীর সদস্য, ১৬ বছরের বালিকা ও তার ৫২ বছর বয়সী বাবা রয়েছেন। এছাড়াও ৮ ইসরাইলি আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

খবরে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে বুধবার পর্যন্ত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ৩০৪ জন আহত হয়েছেন।

জেরুসালেমের বিমান হামলার জবাবে ইসরায়েল লক্ষ্য করে শতাধিক রকেট ছুঁড়ে হামাস।

ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৬৩০টির বেশি রকেট ফায়ার করা হয়ছে৷ যদিও তার মধ্যে ২০০টি আইরন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমে আটকে যায়৷ অন্যদিকে আরও ১৫০টি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়৷