সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ৯:১৫
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়ল

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৭১০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৯.৪১ শতাংশ। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৭৮টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন।

এর আগে রোববার করোনায় ৩৪ জনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৪৪৪ জন।

এ নিয়ে করোনাভাইরাসে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৪০ জনে।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। গত কয়েক মাস ধরে করোনার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশের ওপরে থাকছে। আর শনাক্তের সংখ্যা দৈনিক হাজারের ওপরে।