বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:২৮
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে রাজধানী রিয়াদের সোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াসিন মিয়া এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ইয়াসিন আলী। তারা দুজনই একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।

জানা গেছে, কাজ শেষে গাড়িতে করে তারা বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পৌঁছলে একটি লড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের লাশ রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।