শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ২:২২
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরের মুখে তামাক দেখে বিয়ে বাতিল করলেন কনে

অনলাইন ডেস্ক  ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলায় বর তামাক চিবুচ্ছিল তাই বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন কনে। এরপর সেই বিয়ে একেবারেই বাতিল হয়ে যায়। এর আগে এই প্রদেশেরই প্রতাপগড় জেলায় বর মদপান করে আসায় বিয়ে করেননি আরেক কনে। বুধবার (৯ জুন) এসব জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ কর্মকর্তা শৈলেন্দ্র সিং জানিয়েছেন, মিশ্রুলি গ্রামের এক মেয়ের সঙ্গে খেজুরি গ্রামের একজনের বিয়ে হওয়ার কথা ছিল ৫ জুন। যখন বর পৌঁছায় তখন কনে দেখে যে বর তামাক চিবুচ্ছে। এগুলো স্থানীয়ভাবে গুটকা নামে পরিচিত। এটি দেখেই কনে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

জানা গেছে, অস্বীকৃতি জানানোর পর কনেকে কয়েক ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত কনে আর মত পাল্টায়নি। বিয়ে বাতিল করা হয় এবং দুই পরিবার একে অপরকে দেওয়া উপহারও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।