বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:৩৩
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ঢামেকে ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

ডেস্ক রিপোর্ট  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার ( ১৪ জুন) দুপুরে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ বলেন, ‘ভর্তি হওয়া রোগী একমাস হলো করোনা আক্রান্ত হয়েছিলেন। গত এক সপ্তাহ আগে তিনি আমাদের হাসপাতালে ভর্তি হন। তখন তার মাথা ব্যথা ও ডান চোখে সমস্যা হচ্ছিল।’

ডা. মারুফ বলেন, ‘আমরা তাকে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকটেড সন্দেহ করে গত পরশু নাক, কান ও গলা বিভাগের সহযোগিতায় তার নাক অপারেশন করি। স্যাম্পল নিয়ে বারডেম হাসপাতালে ফাঙ্গাস টেস্ট করতে দিই। সেখানে রোগীর হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার তিনটাতেই ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ব্ল্যাক ফাঙ্গাস শনাক্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৪৫ বছর বয়সী ওই পুরুষ রোগী হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি আছেন। আমাদের চিকিৎসকরা বোর্ড বসিয়ে তাকে চিকিৎসা দিচ্ছে। তবে ব্ল্যাক ফাঙ্গাস রোগী এটাই প্রথম না। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।