রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৫৮
শিরোনাম :

ভোলা লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগ সভাপতি পদে আলোচনার শীর্ষে সাইফুল্লাহ জুলফিকার

খালিদ হাসান নাঈম  ভোলা লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে আলোচনার শীর্ষে আছেন সাইফুল্লাহ জুলফিকার।সততা,নিষ্ঠা ও একজন যোগ্য সংগঠক হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

জানাগেছে,ভোলা লালমোহনের ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটিকে ভেঙ্গে দিয়েছেন লালমোহন উপজেলা শাখার যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমন। তিনি জানান, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির নেতৃত্বে আওয়ামী যুবলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখার কমিটি ভেঙে দিয়েছি। এবং নতুন কমিটি ক্লিন ইমেজের প্রার্থীদের নিয়ে গঠন করবো। কমিটি করা হবে এমপি মহোদয়ের নির্দেশে যাদের দিয়ে সুসংগঠিতভাবে দলের কার্যক্রম পরিচালনা করা যাবে।

সূত্রে আরো জানাগেছে,খুব শিগগিরই ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কমিটিতে দলের নেতাকর্মীদের মাঝে সভাপতি পদ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে । ২০০১ সালের নির্যাতিত আওয়ামীলীগের একনিষ্ঠ শাওন সৈনিক মোঃ সাইফুল্লাহ জুলফিকার ও তার পরিবারবর্গ । তিনি পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগের সাবেক সিনয়র সহ সভাপতি ও ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

এখানকার তৃনমূল যুবলীগ কর্মিরা, যুবলীগের রাজনীতির ক্ষেত্রে সৎ দক্ষ ও মেধাবী ব্যক্তিত্ব সম্পন্ন ও পারিবারিক ভাবে আওয়ামী রাজনীতির সাথে পথ চলা ব্যক্তিকেই পছন্দের নেতা হিসেবে দেখতে চায় ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। এ ক্ষেত্রে যুবলীগ নেতাকর্মীরা সবচেয়ে বেশি গুরুত্ব পূর্ণ হিসেবে যে দিকটিকে প্রাধান্য দেন তা হলো, দ্বীপ বন্ধু নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) মহোদয়ের পছন্দ কিংবা আর্দশের অনুপ্রেরণা হিসেবে নেতা যে সিদ্ধান্ত দিবেন সেটাকে চুড়ান্ত সিদ্ধান্ত মেনে একমত পোষন ও পরবর্তী রাজনীতি করবেন বলিয়া জানা যায়।

শীর্ষ পদের মধ্যে উপজেলার ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী হিসেবে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সিঃ সহসভাপতি মোঃ সাইফুল্লাহ জুলফিকার।

তিনি জানান দ্বীপ বন্ধু নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) মহোদয়ের সিদ্ধান্তকেই চুড়ান্ত মেনে নিয়ে একমত পোষন করিয়া পরবর্তী রাজনীতি করার অঙ্গিকার ব্যাক্ত করছি। তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করার পরে’ই আসন্ন কমিটির সভাপতি পদে সাবেক যুবলীগের সিঃ সহসভাপতি মোঃ সাইফুল্লাহ জুলফিকার নেতাকর্মীদের কাছে পছন্দের তালিকায় সেরা অবস্থানে রয়েছেন।

পারিবারিক সূত্রে আওয়ামী রাজনীতির পরিক্ষিত সৈনিক, দক্ষ সংগঠক সাইফুল্লাহ জুলফিকার। তার পিতা মাওঃ আবু ত্যাইয়েব পশ্চিম চরউমেদ ইউনিয়ন এর চেয়ারম্যান ছিলেন এবং গজারিয়ায় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ছিলেন এবং বর্তমানে লালমোহন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। এবং তার বড় ভাই প্রফেসার শহিদুল্লাহ শেলিম,পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাইফুল্লাহ জুলফিকার নিজেকে উক্ত পদে আসীন করতে আগ্রহী হয়ে বলেন, এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয় যে দায়িত্ব দেবেন তা নিজের জীবনের বিনিময়ে হলেও আমি তা পালন করবো ইনশাআল্লাহ। আমি আশা করি লালমোহন উপজেলার সম্মানিত যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমন ভাই পশ্চিম চরউমেদ ইউনিয়নে একটি ক্লিন ইমেজের কমিটি গঠন করবে। আমাদের বাংলাদেশ আওয়ামীলীগের জন্য অনেক ত্যাগ রয়েছে। ২০০১ সালে নির্বাচনের পর আমাদের পরিবারের উপর হামলা মামলা হয়েছিল। সেব বিবেচনায় নিয়ে দ্বীপ বন্ধু নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) মহোদয়ের আমাকে অবশ্যই সভাপতি পদে মনোনীত করবেন বলে আমার বিশ্বাস ।