সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা

ডেস্ক রিপোর্ট  চীনের সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ করোনার (কোভিড-১৯) টিকা চট্টগ্রামে এসে পৌঁছেছে। শুক্রবার সকাল সাতটায় সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি তার দপ্তরে টিকাগুলো গ্রহণ করেন।

সিনোফার্মের এই টিকাগুলো একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ টিকাকেন্দ্রে টিকার প্রয়োগ শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন।’

চীন সরকারের উপহারের প্রথম দফার ৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ১২ মে ঢাকায় আসে। দ্বিতীয় দফায় ১৩ জুন ৬ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।

এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। আগে আসা টিকাগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড দিয়ে গত ফেব্রুয়ারিতে সারা দেশে গণ টিকাদান শুরু হয়।