সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:০৭
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

কারামুক্ত হলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

ডেস্ক রিপোর্ট  কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। শুক্রবার (১৮ জুন) দুপুর ১টার দিকে তিনি কারামুক্ত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার শ্বশুর গয়েশ্বর চন্দ্র নিপুণের মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এরপর তিনি সেখান থেকে ঢাকার বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। এর আগে ১৬ জুন হাইকোর্টে থেকে জামিন পান নিপুণ রায়।

গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে নিপুণ রায়কে আটক করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন- সেসময় এমন একটি কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তাকে আটক করা হয়। এরপর নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়। তবে বিএনপি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।