শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪১
শিরোনাম :
শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার শিশু নিবাস পরিচালনা করছে: সমাজকল্যাণমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

হংকংয়ে বাংলাদেশি জাহাজ কোয়ারেন্টিনে

ডেস্ক রিপোর্ট  হংকং বন্দরে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজের নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় আরও ২৬ জনসহ জাহাজকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আমিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২১ জুন বন্দরের বর্হিনোঙ্গরে ‘এমভি বাংলার জয়যাত্রা’র সাধারণ নাবিক মোকাররম হোসেন (৫৫) ঘুমন্ত অবস্থায় মারা যান। এটিতে মোট ২৭ জন নাবিক

আশরাফুল আমিন আরও জানান, নাবিক মোকাররম হোসেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে কোভিড পজেটিভ আসে। এরপর এমভি জয়যাত্রার অন্যান্য নাবিকদের ২১ দিনের আইসোলেশনে আইসোলেশনে রাখা হয়। তাদের নমুনা এখনও পাওয়া যায়নি।

এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি চার্টাড জাহাজ হিসেবে বিভিন্ন দেশে পণ্য পরিবহন করে থাকে। জাহাজটি গত ১০ জুন চট্টগ্রাম ছেড়ে যায়। এমভি জয়যাত্রা ২০১৮ সালে শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়।