বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৩৪
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

জবি মনোনিত ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশ

মিজানুর রহমান, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায়
আবেদনকারীদের থেকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। গত ১আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ-এর ভিত্তিতে ইউনিট ১, ২ ও ৩ এর জন্য বাছাইকৃত ২৫,০০০ আবেদনকারীর এ তালিকা প্রকাশ করা হয়েছে।
মনোনীত আবেদনকারীরা আগামী ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে আগামী ২ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত । ভর্তি সংক্রান্ত সকল তথ্য http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info ওয়েবসাইট দুটিতে পাওয়া যাবে।
উল্লেখ্য , গতবছর থেকে জবিতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তিন ইউনিটে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।