অনলাইন ডেস্ক সারা বিশ্বে আরব আমিরাতের দুবাইয়ের কর্মজীবীরা সবচেয়ে বেশি বেতন ঘরে নিতে পারেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরিষেবা নেটওয়ার্ক পিডব্লিউসি’র এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়। গালফ নিউজ।
বিশ্বের বিভিন্ন শহরে উচ্চ বেতনের আবাসিক কর্মচারীদের বাড়িতে নেওয়া বেতনের তুলনা করা হয় ওই সমীক্ষায়। এতে বলা হয়, দুবাইয়ের কর্মচারীরা একশ শতাংশ বেতন ঘরে নিতে পারেন। কারণ, তাদের আয়ের ওপর কোনো কর দিতে হয় না। আর অন্যান্য সব দেশেই আয়ের ওপর বিভিন্ন হারে আয়করসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর দিতে হয়।
সমীক্ষায় বেতন ঘরে নেওয়ার দিক থেকে দুবাইয়ের পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে হংকং, সিঙ্গাপুর, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, ফ্রান্স ও ইতালির কর্মচারীরা।