সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ৮:৫৩
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

জীবন ও জীবিকা সচল রাখতে টিকা গ্রহণের বিকল্প নেই: কাদের

ডেস্করিপোর্ট  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকা সচল রাখতে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। এই বছরের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে।বিভিন্ন দেশ থেকে টিকা আমদানি অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বুধবার (৪ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথ বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার প্রচার চালানোর বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সম্পৃক্ত করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, ৭ থেকে ১৪ আগস্ট সারা দেশে ১৪ হাজার টিকা কেন্দ্রে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। গণটিকা কর্মসূচি সফলভাবে সমাপ্ত করতে দলের নেতা-কর্মীদের সারা দেশে প্রচার চালাতে নির্দেশ দেন।

তিনি বলেন, নিজে টিকা নিতে হবে, মানুষকে টিকা নেওয়ার জন্য উদ্ভুদ্ধ করতে প্রচারণা চালাতে হবে। এটা আমাদের দলের নেত্রীর নির্দেশ।

সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।