বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাবুল বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু

অনলাইন ডেস্ক  কাবুল বিমানবন্দরে মার্কিন সেনার বিমান থেকে পড়ে আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার আফগান সংবাদ সংস্থা আরিয়ানার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত রোববার তালেবান বাহিনী কাবুল দখল করে। পরদিন সোমবার শত শত আফগান দেশ ছেড়ে পালাতে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দররে ভিড় শুরু করেন।

প্রাণ বাঁচাতে বিমানের ল্যান্ডিং গিয়ার আঁকড়ে যারা আফগানিস্তান থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন ১৭ বছর বসয়ী ফুটবলারও।

আরিয়ানার খবর অনুযায়ী, মার্কিন সেনার বোয়িং সি-১৭ বিমান থেকে পড়ে মৃত্যু হয় জাকি আনওয়ারির। জাতীয় দলের টিনএজার ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আফগানিস্তানের জেনারেল ডিরেক্টর অব স্পোর্টস।