ডেস্করিপোর্ট পটুয়াখালীতে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সদস্যরা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।
মঙ্গলবার (৩১ আগস্ট)বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তন বিরুপ প্রভাব মোকাবেলায় সারা দেশ ব্যাপি ব্যাপক বনায়নের লক্ষে চাড়া উত্তলন ( ৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে চাড়া বিতরন কর্মসূচি পরিদর্শন করেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস জেলা সমন্বয়কারী মোঃজিয়াউল হকের নেতৃত্বে ৮ জন ইয়ুথনেট সদস্য।

প্রথমে তারা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় ও পরে উপকূলীয় বন বিভাগের কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় উপস্থিতিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন,পটুয়াখালী ফরেস্ট রেঞ্জ অফিসারপ্রবীন কুমার মিত্র।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, বনায়ন কার্যক্রমের সফল বাস্তবায়ন ও জনসাধারনের মাঝে গাছের চারা প্রাপ্তি সহজলভ্য করার লক্ষে বন বিভাগ কর্তৃক দেশের ৬২ জেলায় মোট ১০১টি সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্র (SFNTC) এবং ৩৩৪টি সামাজিক বনায়ন বাগান কেন্দ্র (SFPC) স্থাপন করা হয়েছে। এসব নার্সারী বসতবাড়ী ও প্রতিষ্ঠান বনায়ন এবং ব্যক্তি উদ্যোগে নার্সারী স্থাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সরকারী নার্সারী থেকে জনসাধারন সুলভ মূল্যে তাদের চাহিদা মত বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির চারা সংগ্রহ করতে পারেন।