বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৮
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

কুষ্টিয়ার দৌলতপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ার দৌলতপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন এসপি মোঃ খাইরুল আলম।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম দৌলতপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার এ সময় প্যারেড সালামী গ্রহন, থানা,ব্যারাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম দৌলতপুর থানা বার্ষিক পরিদর্শন কালে পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য অধিক গুরুত্ব আরোপ করেন এবং আইজিপি মহোদয়ের ৫টি নির্দেশনা দূর্নীতি মুক্ত , মাদক মুক্ত, পুলিশি নির্যাতন মুক্ত, বিটপুলিশিং ও অধীনস্হ সকালের কল্যাণ নিশ্চিত করে নির্ভেজাল সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিয়ে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে সকল অফিসারদের আন্তরিক ভাবে কাজ করার জন্য বলেন।

এ সময় তিনি সকল পুলিশ সদস্যদের কথা শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার এ সময় থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে কার্যকর পদক্ষেপ গ্রহন করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি মুজিব বর্ষে মানবিক আচরণ করে অর্পিত সকল ধরনের সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি কোভিড ১৯ পরিস্থিতিতে নিজেদের স্বাস্থ্যবিধি সঠিক নিয়মে প্রতিপালন করে মাস্ক পরেই ডিউটি করার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পরবর্তীতে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, এ এস পি প্রবেশনার, কুষ্টিয়া, মোঃ নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, দৌলতপুর থানার ১৪টি বিটে নিয়োজিত বিট অফিসার ও ফোর্স।