শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৫৯
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

তালেবান সরকারের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক  সরকার গঠনের পর প্রথমবারের মত বিদেশি কোনো রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চপদস্থ নীতিনির্ধারকের সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দ।

রোববার কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে কাতারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল সানীর সঙ্গে দীর্ঘসময়ের এক রাষ্ট্রীয় বৈঠক করেছেন তিনি। খবর এএফপির।

তালেবানের পক্ষ থেকে অন্তবর্তী সরকার ঘোষণা করার পর শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল সানীর হলেন সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশি কর্মকর্তা যিনি হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন।

তালেবানের অন্যতম মুখপাত্র মোহাম্মাদ নাঈম এক টুইটার বার্তায় এ সাক্ষাতের খবর প্রকাশ করে বলেছেন, সাক্ষাতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি উপস্থিত ছিলেন।

বৈঠকে যেসব বিষয় আলোচনা হলো

কাতারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল সানী তালেবান সরকারের সঙ্গে তার বৈঠকের বিষয়ে বলেন, আমরা সব সময় তালেবানকে আহ্বান করে আসছি, গতকালও আহ্বান করেছি, নারী ও আফগানিস্তানের উন্নয়নে যাতে তারা অবশ্যই কাজ করে।

দোহায় সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান যুবিস লে ড্রিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাতার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদের বিভিন্ন মুসলিম দেশের উদাহরণ দিয়েছি। এমনকি কাতার কীভাবে ইসলামি পদ্ধতি অনুসরণ করে, কিন্তু সেখানে নারীরা কীভাবে পুরোপুরি তাদের অধিকার পায় তাও বলেছি।