শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, সকাল ১১:১৪
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্ত্রীকে জমি লিখে দিলে ফেরত পাবেন চাকরি

ডেস্করিপোর্ট  স্ত্রীকে নির্যাতনের দায়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এক স্বামী। এখন দেশের সর্বোচ্চ আদালতে অঙ্গীকার করেছেন আর নির্যাতন করবেন না। এই অঙ্গীকারের পর আদালত বলেছে, আপনি আপনার স্ত্রীর নামে এক টুকরো জমি লিখে দিন। এরপর আপনি যাতে চাকরি ফিরে পান সেজন্য বরখাস্তের আদেশ প্রত্যাহারসহ প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

এর আগে আপিল বিভাগে স্বামী-স্ত্রী দুজনই হাজির হয়ে তাদের বক্তব্য পেশ করেন। আদালত বলেন, আপোষ মিমাংসার কথা বলছেন কিন্তু এখান থেকে গিয়ে স্ত্রীকে নির্যাতন করবেন না তার নিশ্চয়তা কোথায়? জবাবে ওই ব্যক্তি বলেন, আমি আর নির্যাতন করবো না। তবে স্যার, এক হাতে তো আর তালি বাজে না।

স্ত্রী বলেন, আমার একটা সন্তান আছে, আমি চেয়েছিলাম স্বামী যেন আমার সঙ্গে ভালো আচরণ করেন। কিন্তু সে তা করেনি। যেহেতু আর নির্যাতন করবে বলছে সেজন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে আপোষের সিদ্ধান্তে পৌঁছেছি।

আপিল বিভাগ বলে, আপোষের পরও যদি আপনাকে নির্যাতন করে তখন কি করবেন? জবাবে ওই নারী বলেন, তাহলে সেটা আমার নসিব। এখন তাকে বিশ্বাস করা ছাড়া আমার আর কিছু করার নাই। আমি আমার স্বামীকে নিয়ে বাঁচতে চাই। আদালত বলেন, আপনার স্ত্রীকে দুর্বল মনে করবেন না। আমরা চাই সংসারটা টিকুক। একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করবেন। একজন বলছেন এক হাতে তালি বাজে না। আমরা চাই আগামীতে যেন কোনো হাতেই আর তালি না বাজে।

মামলার বিবরণে জানা যায়, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে ফায়ার ম্যান স্বামীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। ওই মামলায় স্বামীর সাজা হয় এবং চাকরি থেকে বরখাস্ত হন। তবে আপিল মঞ্জুর করে হাইকোর্ট ওই নারীর স্বামীকে খালাস দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে মামলা খারিজ চেয়ে আপিল বিভাগে একটি ‘সমঝোতার আবেদন’ দেন স্বামী। বুধবার আপিল ও সমঝোতা আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। একইসঙ্গে আগামী ২৫ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রাখা হয়েছে।