রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

দৌলতদিয়ায় এক বাগাড়ের দাম ৪৮ হাজার টাকা

ডেস্করিপোর্ট  গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার ভোরে গোয়ালন্দের পদ্মা নদীর চর কর্নেশনা এলাকা থেকে বিশালাকৃতির ওই মাছটি ধরেন মানিকগঞ্জের জেলে গোবিন্দ হালদার।

মাছটি তিনি দৌলতদিয়াঘাটের এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি করেছেন।

জেলে গোবিন্দ হালদার জানান, প্রতিদিনের মতো শনিবার দিনগত রাতে পদ্মায় জাল ফেলে মাছ ধরতে যাই। মধ্যরাতে জালটি টেনে তুলতেই দেখি বিশাল একটি বাগাড় মাছ ধরা পড়েছে। সকালে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়াঘাটে রেজাউল ইসলামের আড়তে নিয়ে ভালো দামে বিক্রি করি।

মাছটির ভালো দাম পেয়ে আমার ভালো লাগছে। দীর্ঘদিন ভালো মাছ না পেয়ে বেশ কিছু ধারদেনা হয়ে গিয়েছিল। মাছটা পেয়ে আমার বিরাট উপকার হলো। এখন দেনাগুলো পরিশোধ করেও সংসারের জন্য কিছু করতে পারব।

আড়ৎদার রেজাউল ইসলাম জানান, মাছটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী চান্দু মোল্লা এক হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক।মাছটি কিছু লাভে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছি। মাছটি বিক্রির জন্য আমার পরিচিত কিছু বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি।