সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৬
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

ডেস্করিপোর্ট  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে কেক কাটেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর বাংলাদেশ পানিসম্পদ উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে পানি ভবনের হল রুমে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সে-সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানিসম্পদ উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার মাইদুল রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রোকন উদ-দৌলা, পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃফজলুর রশিদসহ কর্মকর্তাবৃন্দরা।