মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫০
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্‌ পিপিএম, এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা এবং পরে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্‌ পিপিএম উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্‌ পিপিএম বলেন,জনগনের কল্যানে আমাদেরকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব হিসেবে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে। আমরা জনগনের প্রথম ভরসা স্থল হতে চাই। বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন জনগনের কাছে নির্ভেজাল সেবা পৌঁছে দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ মাহফুজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আলী আহমেদ,সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল সাহেদ আহমেদ,পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।