শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:৩৯
শিরোনাম :

দেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা বন্ধ

ডেস্করিপোর্ট  দেশে হঠাৎ করেই মোবাইল সিমের ডাটা (ইন্টারনেট) ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকেই বার বার চেষ্টা করেও মোবাইল ফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

অপারেটর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৫টা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।

সাইদুল ইসলাম নামে এক গ্রামীণফোন গ্রাহক জানান, আজ সকালে দেশের বাহিরে থাকা ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে ডাটা অন করে দেখি হচ্ছে না। পরে কয়েকবার ফোন রিস্টার্ট দিলেও ডাটা আসেনি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়েছে। আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বক্তব্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

গ্রামীণ ফোন থেকে জানানো হয়েছে, থ্রিজি ও ফোরজি সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে।