মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:৪৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পদ্মা সেতু এলাকা থেকে আটক ভারতীয় যুবক ৬ দিনের রিমান্ডে

ডেস্করিপোর্ট  পদ্মা সেতু এলাকা থেকে আটক হওয়া ভারতীয় যুবক উপেন্দ্র বিহারের ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন।

পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালতটির বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব ৬ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।

জামাল হোসেন জানান, উপেন্দ্র বিহার ভারতের আসাম এলাকার বিন্দাশ্রী বিহারের সন্তান বলে দাবি করেছেন। পাগলবেশ অবস্থায় পদ্মা সেতুর মাওয়া সংরক্ষিত এলাকা কন্সট্রাকশন ইয়ার্ডে প্রবেশের চেষ্টা চালায়। সেনাবাহিনী তাকে আটক করে মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে লোহজং পুলিশকে হস্তান্তর করে। বাংলাদেশে প্রবেশের ভিসা বা পাসপোর্ট কিছুই দেখাতে পারেনি। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ বুধবার আদালতে সোপর্দ করলে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে।