শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৬
শিরোনাম :
শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডেস্করিপোর্ট  শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে পরীক্ষামূলক একটি ফেরি সফলভাবে যান পারাপার করলেও স্রোতের গতি বাড়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিসি। আবার এক সপ্তাহ পর পর্যবেক্ষণ টিম রুটটি পরিদর্শন করবে।

বন্ধের ৪দিনের মাথায় পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ফেরি কুঞ্জলতা ৩৪টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। বাংলাবাজার ঘাটে যানবাহন পার করে পর্যবেক্ষকসহ ২২টি যানবাহন নিয়ে আবার শিমুলিয়া ঘাটে ফিরে আসে।

পর্যবেক্ষক টিমে থাকা বিআইডাব্লিউটিসি পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জানিয়েছেন, পরীক্ষামূলক যানবাহন নিরাপদে ঘুরে আসলেও স্রোতের গতি কমে না আসায় চালু করা যাচ্ছে না ফেরি। তবে সাত দিন পর আবার চালুর চেষ্টা করা হবে। এখন দিনের বেলায় ৮৭ টি লঞ্চ ও ১০১টি স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে। গত সোমবার দুপুর থেকে পদ্মার স্রোতের গতি বাড়ায় দুর্ঘটনা এড়াতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি।

এর আগে স্রোতে পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি। দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর সীমিতভাবে ফেরি সচল হলেও মাত্র ৭ দিন চালু থাকার পর একই কারণে ১১ অক্টোবর আবারও ফেরি বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি।