মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনা নিয়ন্ত্রণ ও মোকাবিলায় ২৩০০ কোটি ডলার প্রয়োজন: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক  ২০১৯ সালের ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ছোবল থেকে এখনো বের হতে পারেনি বিশ্ব। এই মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনা এগিয়ে নিতে আগামী এক বছরে দুই হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন হবে। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে করোনার টিকা প্রদান, পরীক্ষা করা এবং চিকিৎসা নিশ্চিত করায় ব্যয় করা হবে এই অর্থ। একইসঙ্গে চলমান মহামারির বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন, ক্রয় এবং বন্টনে এই অর্থ ব্যয় করা হবে। এ ছাড়া বিশ্বজুড়ে করোনার টিকা ব্যবস্থায় ব্যাপক বৈষম্য রোধেও এই অর্থ কাজে লাগবে।

আরও বলা হয়, গত দেড় বছরের বেশি সময়ে করোনা মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তার তুলনায় এই পরিমাণ অর্থ খুবই নগন্য। এই অর্থ বিভিন্ন দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। বিশেষত করোনাভাইরাসের কারণে অধিক ঝুঁকিতে থাকা দেশগুলোকে এটা সহায়তা করবে।

ডব্লিউএইচও’র প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘বিশ্ব থেকে করোনা মহামারি দূর করতে সরকার, সহায়তা প্রতিষ্ঠান এবং দাতাগোষ্ঠীকে অর্থ সহায়তায় এগিয়ে আসতে হবে। এর মাধ্যমে করোনার টিকা, পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় বিদ্যমান অসংগতি দূর করা সম্ভব হবে।’