মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বিদ্রোহীদের ঠেকাতে ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক  বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে পুরো ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী আদ্দিস আবাবার বাসিন্দাদের শহর রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী টিপিএলএফ গোষ্ঠীর দ্বারা সংঘটিত নৃশংসতা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দেশটির জাস্টিস মিনিস্টার গেডিওন টিমোথিওস বলেন, আমাদের দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও ঐক্য মারাত্মক বিপদের সম্মুখীন। আমরা স্বাভাবিক আইন প্রয়োগকারী সিস্টেম এবং পদ্ধতির মাধ্যমে এই বিপদ দূর করতে পারব না।