শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫৯
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮ রুপি কমলো

অনলাইন ডেস্ক  ভারতের রাজধানী দিল্লিতে কমেছে পেট্রোলের দাম। রাজ্য সরকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯ দশমিক ৪০ শতাংশ করার ঘোষণা দেওয়ায় কমলো দাম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ ডিসেম্বর) এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে পেট্রোলের প্রতি লিটারে দাম কমছে ৮ রুপি। এর আগে ৪ নভেম্বর পেট্রোল ও ডিজেলে আবগারী শুল্ক কমায় ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে দেশটিতে পেট্রোল-ডিজেলের মূল্য রেকর্ড ছুতে পারেনি।

ইন্ডিয়ান ওয়েল করপোরেশনের দেওয়া তথ্য অনুসারে, দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩ দশমিক ৯৭ রুপিতে এবং ডিজেল ৮৬ দশমিক ৬৭ রুপিতে। মুম্বাইতে প্রতি লিটার বিক্রি হচ্ছে পেট্রোল ১০৯ দশমিক ৯৮ রুপি ও ডিজেল ৯৪ দশমিক ১৪ রুপিতে।