শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫৪
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুনাক সভানেত্রী দিলরুবা আলমের শ্রদ্ধা নিবেদন

ডেস্করিপোর্ট  বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সভানেত্রী মিসেস দিলরুবা আলম ।

বৃহস্পতি বার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর পুনাক সভানেত্রী মিসেস দিলরুবা আলম তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরন কারী সকল শহীদ পরিবার ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণ কারী শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত, শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন খায়রুন নেসা,সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ ( সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান), সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।