রবিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৩৫
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

কাজের চাপে কর্মীর আত্মহত্যা, ক্ষমা চাইল টয়োটা

অনলাইন ডেস্ক  কাজের প্রচণ্ড চাপে এক কর্মীর আত্মহত্যার জন্য ক্ষমা চাইল বিশ্বের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান টয়োটা।

টয়োটার প্রেসিডেন্ট আকিও তয়োদা মঙ্গলবার আত্মহত্যাকারী ওই কর্মীর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। খবর আল-আরাবিয়ার।

এ সময় তিনি তার পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন। কিন্তু ক্ষতিপূরণ হিসেবে কত টাকা দেওয়া হয়েছে তা জানানো হয়নি।

৪০ বছর বয়সি ওই কর্মকর্তার পরিবার ১২ কোটি ৩০ লাখ ইয়েন (১১ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন।

তার স্ত্রী বলেন, আশা করি টয়োটা এখন থেকে তার কর্মীদের ব্যপারে আরও যত্নবান হবে। এর আগেও প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কাজের চাপে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বকাঝকার কারণে আত্মহত্যা করেছেন।