বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

তুরস্কের বিমান হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক  সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের পরিচালিত একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এ হামলায় চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে চালানো হামলা সিরিয়ার হাসাকে প্রদেশের মালিকিয়ায় বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে। এখানেই গত মাসে আইএসের সদস্যরা জেল ভাঙার চেষ্টা করে।

আর জেলে করা তাদের সেই হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫০ জন মানুষ নিহত হয়েছেন।

ওয়ার মনিটর জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র লক্ষ করে চালানো হামলায় অন্তত চারজন ব্যক্তি নিহত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন কেন্দ্রটির কর্মচারী ও কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সদস্যরা।

এ হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে আশেপাশের কয়েকটি শহর ও গ্রামের মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।

এদিকে বুধবার তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, তাদের যুদ্ধবিমান ইরাক ও সিরিয়ায় কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে বিবেচনা করে থাকে তুরস্ক। ফলে তাদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় দেশটি।