শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫০
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

জেরুজালেমে অবৈধ ইহুদি বসতকারীদের সতর্ক করল হামাস

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইল সরকার এবং জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারীদের সাবধান করে দিয়েছে।

তাদের আগুন নিয়ে খেলা বন্ধ করতে হুশিয়ার করে বলেছে, শিগগিরই ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ না হলে এর ভয়াবহ পরিণতি তাদের বরণ করতে হবে। খবর তাসনিম নিউজের।

পবিত্র আল-কুদস (জেরুজালেম) শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক বাহিনী এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার পর এ হুশিয়ারি বার্তা উচ্চারণ করল হামাস।

বায়তুল মুকাদ্দাস শহরের হামাস মুখপাত্র মোহাম্মদ হামাদেহ রোববার এক বিবৃতিতে বলেন, শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তারা প্রকৃতপক্ষে আগুন নিয়ে খেলছেন।

তিনি অধিকৃত ভূখণ্ডের সব ফিলিস্তিনিকে বিশেষ করে আল-কুদস শহরের বাসিন্দাদের শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।

এক ইসরাইলিকে গাড়িচাপা দেওয়ার কথিত অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা।