বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৯:৫১
শিরোনাম :
দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের দুই শহর থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত

অনলাইন ডেস্ক  ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত ঘোষণা করা হয়েছে। রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রাখায় স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুই শহরের জন্য মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। শনিবার সকাল ১০টায় ইউক্রেনের মারিওপোল ও ভোলনোভাখা শহরের জন্য এই মানবিক করিডর চালু করা হয়।

কিন্তু রুশ সেনাদের অব্যাহত গোলাবর্ষণের ফলে সাধারণ লোকজনদের সরিয়ে নেওয়া স্থগিত করা হলো।

ইউক্রেন শাসিত পূর্ব দোনেত্সক অঞ্চলের মেয়র ক্রিলেঙ্কো এক টুইট বার্তায় বলেন, মারিওপোল থেকে শান্তিকামী মানুষদের সরিয়ে নেওয়া স্থগিত করা হয়েছে।

তিনি জানান, রাশিয়া ‘নিরবতার শাসন’ পালন না করাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

তবে এর আগে ইউক্রেনের একজন কর্মকর্তা— ঘোষিত এলাকায় রুশ সেনারা যুদ্ধবিরতি পালন করছে বলে জানিয়েছিলেন।