অনলাইন ডেস্ক ইসরাইলের ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসনে ইসরাইলি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এ অভিযোগ করেছে কিয়েভ।
১৯৮০ সালে তৈরি ইসরাইলি ড্রোনের উন্নয়ন করে রাশিয়া অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তৈরি করেছে। খবর আরব নিউজের।
২০১৫ সালে ইসরাইলি প্রতিষ্ঠান থেকে ড্রোন তৈরির লাইসেন্স নেয় রাশিয়া।
ইসরাইলি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলার বিষয়টি গত সপ্তাহে স্পষ্ট হয়। ইউক্রেনে হামলার সময় ভূপাতিত একটি রাশিয়ান ড্রোনে ইসরাইলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) লোগো দেখে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে ইউক্রেন।
রাশিয়া ইসরাইলের তৈরি এসব ড্রোন এর আগে সিরিয়ায় আসাদবিরোধীদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে ব্যবহার করেছে।
অন্যদিকে ইউক্রেন ব্যবহার করছে তুরস্কের তৈরি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির বাইরাক্তার টিবি-২ ড্রোন। এ ড্রোনের সফলতা নিয়ে একটি গানও রচনা করেছে ইউক্রেন।