বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৭
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

জিনিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

তরিকুল ইসলাম,ববি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি)  ‘দ্যা ডেইলি সান’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে  সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আলোকিত বাংলাদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামস জেবিনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট’স কাউন্সিল ও সাধারণ শিক্ষার্থীর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন ফাতেমা -তুজ -জিনিয়াকে অন্যায়ভাবে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেইজবুকে  নগণ্য একটি পোস্টের কারণে তাকে  বহিষ্কার করার মাধ্যমে  বশেমুরবিপ্রবি প্রশাসন মূলত তাদের দুর্নীতি ও অনিয়মের সকল অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন। আমরা মনেকরি এমন সিদ্ধান্তকে প্রশাসনের একঘেয়েমি,স্বৈরতান্ত্রিকতা  ব্যতীত আর কিছু নয়।  তাই অনতিবিলম্বে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং উপাচার্য মহোদয়ের সকল অনিয়মের তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ জানাচ্ছি ।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহেল রানা বলেন, ফাতেমা- তুজ – জিনিয়ার বহিষ্কারাদেশ ও শামস্ জেবিনের উপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার  উপর হামলার শামিল । বশেমুরবিপ্রবি প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে  স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শামস্ জেবিনের উপর হামলার বিচার নিশ্চিত করা  হোক ।

সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তারিকুল ইসলাম বলেন, ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দুর্নীতি,অন্যায়, অবিচার ধামা চাপা দেওয়ার জন্য সামান্য কারনে শিক্ষার্থীদের বহিষ্কার করে।দুর্নীতির বিরুদ্ধে  শিক্ষার্থীদের মুক্তমত প্রকাশ করতে বাধা দেওয়া সম্পূর্ণ বেআইনি, অনৈতিক।অবিলম্বে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও জেবিনের উপর হামলার ঘটনার মূল হোতাদের গ্রেফতার করার দাবি জানান।

মানববন্ধনে সঞ্চালনা করেন সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মাহাবুব হোসেন।

এছাড়াও মানবন্ধনে আরও বক্তব্য রাখেন,সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী  জয়নাল, রাজু আহমেদ প্রমুখ।