বুধবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে এসপি খাইরুল আলম এর মতবিনিময় সভা

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করলেন এসপি খাইরুল আলম

শনিবার (১৮ জুন ২০২২) বিকাল ৩ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সকল শিক্ষক – শিক্ষিকাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এ সময় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন সমস্যার বিষয়ে শিক্ষক – শিক্ষিকাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ পূর্বক তা সমাধানের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া তার বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে ২৬১৭ জন ছাত্র – ছাত্রীর জন্য ৫২ শিক্ষক – শিক্ষিকা বিদ্যমান আছে। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শৃঙ্খলা, শিক্ষার মান ও পরিবেশ ভাল এবং ধারাবাহিকভাবে বিগত পরীক্ষা সমূহের ফলাফল ভাল ছিল এবং তা ধরে রাখার জন্য সকল শিক্ষক – শিক্ষিকাদের প্রতি জোর তাগিদ দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ নাজমুল আরেফিন, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, মোঃ শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক – শিক্ষিকা মন্ডলী প্রমুখ।