সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১১
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

মেক্সিকোতে সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক  মেক্সিকোতে সন্ত্রাসীদের হামলায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় সময় রোববার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ নুয়েভো লিওনে পুলিশ কর্মকর্তাদের ওপর চালানো অ্যামবুশ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।খবর এপির।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি ১০টি সাঁজোয়া গাড়ি এবং ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি মাদক গ্যাং পুলিশের ওপর অতর্কিত এ হামলা চালায়।

নুয়েভো লিওনপ্রদেশের পুলিশ বলেছে, কলম্বিয়া সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার একটি হাইওয়েতে রোববার ভোরের আগে হামলার ঘটনা ঘটে। হামলার সময় টহলের দায়িত্বে থাকা পুলিশের চেয়ে হামলাকারীদের সংখ্যা বেশি ছিল।

পুলিশের দাবি, মাদক গ্যাংয়ের আক্রমণের সময় অফিসাররা ‘বীরত্বপূর্ণ’ কাজ করেছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী কর্মকর্তাও রয়েছেন। হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলাস্থলের নিকটবর্তী শহর নুয়েভো লারেদোতে দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংয়ের আধিপত্য রয়েছে।