সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আইনজীবী-সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ৪ পুলিশ প্রত্যাহার

ডেস্করিপোর্ট  সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য অসৌজন্যমূলক আচরণের ঘটনায় এসআইমহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ৪ পুলিশ সদস্যদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন- আদালতে ডিউটিতে থাকা এসআই লুৎফুর, পুলিশ সদস্য পিন্টু, মোস্তাক ও আব্দুর রহমান।

সোমবার দুপুরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের একটি বিচারিক আদালতে মামলায় সাক্ষ্য দিতে আসেন দুজন পুলিশ সদস্য। এর মধ্যে একজন পুলিশ সদস্য মামলার আলামত রেখে এজলাস কক্ষ থেকে বের হয়ে যান। এতে ওই আদালতের বিচারক অসন্তুষ্ট হন। পরে ওই পুলিশ সদস্যকে ডেকে এনে এজলাস কক্ষে দাঁড় করিয়ে রাখা হয়।

এ ঘটনায় এজলাস কক্ষের বাইরে থাকা পুলিশ সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন। তখন আদালত কক্ষের বাইরের সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আমিনুল ইসলামের ওপর পুলিশ সদস্যারা চড়াও হন এবং তার হাতে থাকা মোবাইল কেড়ে নেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি এআর জুয়েল ও তার সহকর্মী আইনজীবীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন পুলিশ সদস্যরা।

এ ঘটনায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে তাৎক্ষনিক সভা করে পুলিশ সদস্যদের প্রত্যাহার দাবি জানায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ভূত বিষয়টির ব্যাপারে অবগত হন এবং এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের আশ্বাস দেন।

পরে ঘটনা তদন্তে পুলিশের পক্ষে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।