বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৩
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

জবি প্রেসক্লাবের নির্বাচন আগামী মঙ্গলবার

মিজানুর রহমান, জবি প্রতিনিধিঃজগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ে (জ‌বি) কর্মরত প্রগ‌তিশীল সাংবা‌দিক‌দের সংগঠন ‘জগন্নাথ ‌বিশ্ব‌বিদ্যালয় প্রেসক্লাব’ এর ২০১৯-২০২০ কার্য‌নির্বাহী ক‌মি‌টির নির্বাচন ১ অ‌ক্টোবর মঙ্গলবার অনু‌ষ্ঠিত হ‌বে।
‌রোববার সংগঠ‌নের দপ্তর সম্পাদক জ‌গেশ রায় স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে একথা বলা হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, আগামী  মঙ্গলবার বিশ্ব‌বিদ্যালয় উপাচা‌র্যের সভাক‌ক্ষে ‌নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এর অা‌গে সোমবার ম‌নোনয়ন ফরম বি‌ক্রি ও যাচাই বাচাই ক‌রে প্রার্থীতা ঘোষনা করা হ‌বে। নির্বাচন শে‌ষে দুপুর ১ টায় উপাচা‌র্যের স‌ম্মেলন ক‌ক্ষে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে ফলাফল ঘোষণা করা হ‌বে।

রোববার সংগঠ‌নের সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে  কার্যনির্বাহী মিটিংয়ে এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়। মিটিং শেষে  বর্তমান সভাপতির নেতৃত্বে উপচার্য বরাবর এ বিষয়ে অনুমোদন চেয়ে লিখিত আবেদন জমা দিলে উপচার্য নির্বাচনের অনুমতি প্রধান করেন।

আসন্ন নির্বাচন নি‌য়ে সভাপ‌তি রা‌কিবুল ইসলাম ব‌লেন, জ‌বি প্রেসক্লাব সর্বদা গণত‌ন্ত্রে বিশ্বাস ক‌রে ও লালন ক‌রে, তাই আমা‌দের আগামী নির্বাচনও হ‌বে সম্পূর্ণ গণতা‌ন্ত্রিক পদ্ধ‌তি‌তে।

উ‌ল্লেখ্য, নির্বাচনে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন সংগঠ‌নের প্রধান পৃষ্ঠ‌পোষক ও  উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান, সংগঠ‌নের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি ইমরান আহ‌মেদ অপুসহ অন্যান্য উপদেষ্টা ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।