মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:১৭
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

লেবাননে ইসরাইলি গুপ্তচর গ্রেফতার

অনলাইন ডেস্ক  লেবাননে ইসরাইলি এক গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্য গ্রেফতার হয়েছে।

মোসাদের ওই চরের নাম হুসেইন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম। দেশটির আল-আখবার নামে সোমবার এ খবর প্রকাশ করা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

একে বলা হয়েছে, লেবাননের ওই নাগরিককে তানজানিয়ায় মোসাদ এজেন্টের সঙ্গে বৈঠকের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তানজানিয়ায় মোসাদের ওই কর্মকর্তার ছদ্মনাম ছিল আলহাজ সেলিম।

পত্রিকাটি আরও জানায়, লেবাননের ওই নাগরিকের অর্থনৈতিক অবস্থা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়ায় প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে।

তারা বিষয়টি তাদের সামরিক গোয়েন্দা বিভাগকে জানায়। গোয়েন্দা বিভাগ তদন্ত শেষে নিশ্চিত হয় যে সন্দেহভাজন লেবাননের নাগরিক ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছে।

পরে তাকে নিজ গ্রাম আল-গাসানিয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক আল-আখবার।

আল-আখবারের খবরে আরও বলা হয়, গ্রেফতার হুসাইনের বাবা এবং চাচারা সবাই হিজবুল্লাহ নেতা। হুসাইন নিজেও একসময় হিজবুল্লাহর যুদ্ধা ছিলেন।

এক হামলায় তিনি মারাত্মক আহত হয়ে ফ্রান্সে চিতিৎসা নিতে যান। সেখানে এক ফরাসি তরুণীর প্রেমে পড়ে তাকে বিয়ে করেন।

পরে তিনি আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করেন। একপর্যায়ে মুসাদের এজেন্টদের মাধ্যমে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি শুরু করেন।